🎉 রেসেলভো-তে স্বাগতম! নতুন প্রোডাক্ট ও অফার শীঘ্রই আসছে...
Resellvo
← ফিরে যান

রিসেলিং নীতিমালা ও শর্তাবলী

Resellvo প্ল্যাটফর্মে রিসেলার হিসেবে কাজ শুরু করার আগে নিচের নীতিমালাগুলো ভালোভাবে পড়ে নিন।

১. রিসেলার একাউন্ট

রিসেলার একাউন্ট শুধুমাত্র প্রোডাক্ট বিক্রয়, অর্ডার প্রসেসিং এবং তার বিপরীতে কমিশন/প্রফিট গ্রহণের জন্য ব্যবহার করা যাবে।

২. অর্ডার ও কাস্টমার তথ্য

অর্ডার করার সময় কাস্টমারের সঠিক নাম, মোবাইল নাম্বার এবং সম্পূর্ণ ডেলিভারি ঠিকানা দিতে হবে। ভুল তথ্যের কারণে ডেলিভারি ব্যর্থ হলে তার দায়ভার রিসেলারকেই নিতে হবে।

৩. মূল্য ও প্রফিট

প্রতিটা প্রোডাক্টের পাইকারি মূল্যের উপরে নিজের বিক্রয়মূল্য নির্ধারণ করা যাবে। সিস্টেমে দেখানো হিসাব অনুযায়ীই প্রফিট/কমিশন যোগ হবে।

৪. ক্যানসেল ও রিটার্ন

কাস্টমার ভুল তথ্য দিলে, ফোন রিসিভ না করলে বা প্রোডাক্ট গ্রহণ না করলে ডেলিভারি চার্জ কেটে রাখা হতে পারে অথবা রিসেলারের ব্যালেন্স থেকে সমন্বয় করা হতে পারে।

৫. পেমেন্ট ও ব্যালেন্স

অর্ডার সফলভাবে সম্পন্ন হওয়ার পর আয় ওয়ালেটে যুক্ত হবে। উইথড্র রিকোয়েস্টের পর নির্ধারিত সময়ের মধ্যে পেমেন্ট প্রসেস করা হবে।

৬. অনিয়ম ও প্রতারণা

ভুয়া অর্ডার, ইচ্ছাকৃত ভুল তথ্য বা সিস্টেম অপব্যবহারের প্রমাণ পাওয়া গেলে একাউন্ট সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হতে পারে।

৭. নীতিমালা পরিবর্তন

প্রয়োজন অনুযায়ী Resellvo কর্তৃপক্ষ যেকোনো সময় এই নীতিমালা হালনাগাদ করার অধিকার রাখে।